শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে আব্দুর রউফ মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর পুনর্নির্বাচিত মুখলিছুর রহমান চুনারুঘাটে পৌর যুবদলের বিক্ষোভ বাহুবলে দুই মসজিদে ১ লাখ টাকা অনুদান দিলেন আনোয়ার হোসাইন সালেহী ২৬ বছরেও নির্মাণ হয়নি সেতু, বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে পারাপার ৯ গ্রামের মানুষ মাধবপুরে ডাকবাহী মেইলগাড়ি ও ট্রাকের সংঘর্ষে নিহত ৩ বিজিবির অভিযানে ৩০ কেজি গাঁজাসহ সাড়ে ৪৫ লাখ টাকার পণ্য জব্দ এনসিপির দুই কমিটিতে গুরুত্বপূর্ণ পদ, সম্পৃক্ততা অস্বীকার সাবেক উপজেলা চেয়ারম্যানের জগদীশপুর সড়ক উন্নয়নে ২৩ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ বিবিয়ানার লুণ্ঠিত যন্ত্রাংশ উদ্ধার, পুরস্কৃত বাহুবল থানার ওসি

বাহুবলে নবজাগরণের খাদ্য সামগ্রী বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি: করোনা ভাইরাস প্রতিরোধে জনসাধারণের চলাচলে সরকারি বিধিনিষেধ চলাকালে সামাজিক ও স্বেচ্ছাসেবী যুব সংগঠন ‘নবজাগরণ’ এর উদ্যোগে গরিব, অসহায়, দিনমজুর ও নিম্নবিত্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (২৮ মার্চ) বিকেলে বাহুবল উপজেলা সদরে এ সামাজিক সংগঠনের পক্ষ থেকে ৩২টি পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় যার যার অবস্থান থেকে মানবতার ডাকে এগিয়ে আসার জন্য সংগঠনের পক্ষ থেকে বিত্তবানদের প্রতি আহবান জানানো হয়। সকলের দেওয়া ক্ষুদ্র প্রয়াস একত্রিত করে সংগঠনের মাধ্যমে অসহায়দের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়া হবে।

খাদ্য সামগ্রী বিতরণকালে  উপস্থিত ছিলেন নবজাগরণ সামাজিক ও স্বেচ্ছাসেবী যুব সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো. আমির আলী, সাধারণ সম্পাদক মো. অলিউর রহমান এমরান, অর্থ সম্পাদক মোঃ কামরুজ্জামান রুমন  প্রমুখ।

এছাড়াও সংগঠনের সকল দায়িত্বশীল এবং সকল সদস্য বৃন্দগণ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com