বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

নবীগঞ্জে ফেনসিডিলসহ অটোরিকশা চালক আটক

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি সিএনজি ফিলিং ষ্টেশনের উত্তর পাশ থেকে ভারতীয় ফেনসিডিলসহ-এক সিএনজি অটোরিকশা চালক কে আটক করেছে পুলিশ।

রোববার (২৯ মার্চ) মহাসড়কে ত্রি-হুইলার যান চলাচলরোধে অভিযান পরিচালনাকালে শেরপুর হাইওয়ে থানা পুলিশ নবীগঞ্জ উপজেলার লতিফপুর গ্রামের মৃত. ডা. রবিন্দ্র চন্দ্র আচার্যের পুত্র অসিত চন্দ্র আচার্য (৩৫) কে অবৈধ ভারতীয় ২৮ বোতল ফেনসিডিলসহ আটক করেন।

শেরপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদুল হক ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সার্জেন্ট শিবুনাথ সরকার, এএসআই ইউনুস আলী, এএসআই গিয়াস উদ্দিন ও সঙ্গীয় ফোর্স নিয়ে মহাসড়কে সিএনজি (হবিগঞ্জ: থ১১-১৬৯০) আটক করলে সিএনজির ভেতর ২৮ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এব্যাপারে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com