রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

কোয়ারেন্টিন শেষে ওমানফেরত প্রবাসীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ওমান থেকে দেশে ফিরে ১৪ দিনের হোম কোয়ারেন্টিন শেষ করার দুদিনের মাথায় ৪৯ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টার দিকে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার জালালপুরে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

জেলা সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন আহমদ বলেন, তিনি গত ১৭ মার্চ দেশে আসেন। গত ৩১ মার্চ তার ১৪ দিনের হোম কোয়ারেন্টিন শেষ হয়। গতকাল রাতে তিনি পেটে ব্যথা অনুভব করেন। আজ সকাল ৭টার দিকে একজন পল্লী চিকিৎসক তাকে বাড়ি গিয়ে চিকিৎসা দিয়ে আসেন। এরপর সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

করোনাভাইরাসের স্বাভাবিক উপসর্গ যেমন জ্বর, সর্দি, কাশি বা শ্বাসকষ্ট তার ছিল না। তবুও বিদেশফেরত হওয়ায় নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে প্রশাসন তার দাফন সম্পন্ন করবে— বলেন শামস উদ্দিন আহমদ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com