বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

লাকসামে সালিশ বৈঠকে হামলায় এক ব্যক্তি নিহত

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লাকসামে পারিবারিক এক সালিশ বৈঠকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জসিম উদ্দিন (৫৫) নামে এক রিক্সাচালক নিহত হয়েছেন। ওই ঘটনায় আহত হয়েছেন ৩ জন।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার আজগরা ইউনিয়নের ঘাটার নোয়াগাঁও গ্রামে। নিহত জসিম উদ্দিন ওই গ্রামের আহছান উল্লাহর পালক ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার ঘাটার নোয়াগাঁও গ্রামের আহছান উল্লাহর পালক ছেলে জসিম উদ্দিন স্ত্রী ও দুই সন্তান নিয়ে ওই গ্রামে বসবাস করেন। জসিম উদ্দিনের বড় ছেলে ইমাম হোসেন গত কয়েকদিন আগে নাঙ্গলকোট থানার বালিয়াপুর গ্রামে আলী আশরাফের মেয়ে রেহানা আক্তারকে বিয়ে করেন। কয়েকদিন যেতে না যেতেই স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ সৃষ্টি হয়। এ নিয়ে কয়েক দফা সালিশ দরবারও হয়েছে। ইমাম হোসেনের স্ত্রী রেহানা আক্তার স্বামীর সংসার না করার সিদ্ধান্ত নিলে বৃহস্পতিবার দুপুরে স্থানীয় ইউপি সদস্য আকতার হোসেনসহ গন্যমান্য ব্যাক্তিরা ঘাটার নোয়াগাঁও ফজলুল হকের বাড়ীতে একটি সালিশ বৈঠক বসার প্রস্তুতি নিলে ইমাম হোসেনের স্ত্রীর পক্ষে বহিরাগত লাকসাম উপজেলার বাটিয়াভিটা গ্রামের সুমন ও নাঙ্গলকোট উপজেলার বালিয়াপুর গ্রামের মনির, খোকন, মামুনসহ ১০-১৫ জন লোক জসিম উদ্দিনের স্ত্রী ফাতেমা বেগম ও ২ সন্তান ইমাম হোসেন ও এমরান হোসেনের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় জসিম উদ্দিন বাধা দিলে বহিরাগতরা তার উপর হামলা চালায়।

স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে জসিম উদ্দিনকে আহত অবস্থায় উদ্ধার করে লাকসাম একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

লাকসাম থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোঃ নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com