বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

হোম কোয়ারেন্টাইনে হবিগঞ্জ ও মৌলভীবাজারের আরও ১১ জন

তরফ নিউজ ডেস্ক : হবিগঞ্জ ও মৌলভীবাজারের আরও ১১ জনকে হোম কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। গত ২৪ ঘণ্টায় তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। এরমধ্যে ৬ জন হবিগঞ্জের ও মৌলভীবাজারের ৫ জন।

এনিয়ে সিলেট বিভাগে এখনও হোম কোয়ারেন্টাইনে আছেন ৫৭৩ জন। এরমধ্যে সিলেটে ২১৮, সুনামগঞ্জে ১১৬, হবিগঞ্জে ১৪৭ এবং মৌলভীবাজারে ৯২ জন। শুক্রবার (৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ১০ মার্চ থেকে এ পর্যন্ত ২ হাজার ৫৪৪ জন হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন। এরমধ্যে সিলেটে ৭১০, সুনামগঞ্জে ৫১৩, হবিগঞ্জে ৭০৭ এবং মৌলভীবাজারে ৫৬৪ জন। এছাড়া ২৩ জনকে হাসপাতাল আইসোলেশন থেকে সুস্থ হয়ে ফিরেছেন।

ডা. আনিসুর রহমান বলেন, করোনা ভাইরাসের উপসর্গ না পাওয়ায় শুক্রবার সিলেটে ২৯, সুনামগঞ্জে ৩২, হবিগঞ্জে ৮৭ এবং মৌলভীবাজারে ৩৫ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com