রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি আগামী নির্বাচনকে স্মরণীয় করে রাখতে হবে: ইউএনওদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বাহুবলে কাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যে সকল এলাকায় বাহুবলে রেলক্রসিংয়ে শিক পুঁতে চলাচল বন্ধ, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ বাহুবলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত, ৪২ শিক্ষক নেতাকে বদলি শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবকদের ক্ষোভ, প্রধান শিক্ষকের একক প্রচেষ্টায় চলছে পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া

করোনাভাইরাস: সাংবাদিক আক্রান্ত, একই চ্যানেলের ৪৭ জন কোয়ারেন্টিনে

তরফ নিউজ ডেস্ক : দেশে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে কর্মরত একজন সাংবাদিকের দেহে করোনাভাইরাসের সংক্রমণ হয়েছে বলে জানানো হয়েছে।

যার দেহে এই সংক্রমণ ঘটেছে, তিনি বেসরকারি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন চ্যানেলে কর্মরত রয়েছেন।

শুক্রবার টেলিভিশন চ্যানেলটির প্রধান নির্বাহী কর্মকর্তা এম. শামসুর রহমান এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

আক্রান্ত ব্যক্তি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন চ্যানেলের একজন ক্যামেরাপারসন বলে জানা গেছে।

তিনি করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হওয়ার পর ওই টেলিভিশন চ্যানেলের আরো ৪৭ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

এক বিবৃতিতে শামসুর রহমান বলেন, “অত্যন্ত দু:খের সাথে জানাচ্ছি, আমাদের এক সহকর্মী, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন পরিবারের এক সদস্য কোভিড-১৯ রোগে আক্রান্ত” হয়েছেন।

তিনি জানান, আক্রান্ত ব্যক্তি সর্বশেষ ২৫ ও ২৬শে মার্চ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাজ করেছেন। তিনি রাতেই অফিসকে জানিয়েছিলেন যে শারীরিকভাবে অসুস্থ বোধ করায় অফিসে আসতে পারবেন না। এরপর থেকে তিনি সেলফ আইসোলেশনে ছিলেন।

দুইদিন আগে তিনি আইইডিসিআর-এর হটলাইনে টেলিফোন করেন। এরপর তার স্যাম্পল পরীক্ষা করা হয় এবং ওই পরীক্ষায় দেখা যায় যে তিনি করোনাভাইরাস পজিটিভ।

“ওনার সংস্পর্শে যারা এসেছিলেন, (এমন) প্রায় ৪৭ জনের একটা তালিকা আমরা করেছি। আমরা আমাদের সে ৪৭ জন সহকর্মীকে সেলফ আইসোলেশনে পাঠিয়েছি। ২৬ তারিখ থেকে যদি হিসেব করি তাহলে আগামী পাঁচদিনে যদি কারো কোন সিম্পটম গ্রো না করে, তাহলে আর কারো সংক্রমণ হয়নি,” এক ভিডিও বার্তায় শামসুর রহমান জানান।

তিনি বলেন, গণমাধ্যম কর্মীদের সব সময় পেশাগত দায়িত্বপালনের জন্য ঝুঁকির মধ্য দিয়ে কাজ করতে হয়।

“আমি গতকাল আমার সহকর্মীর সাথে কথা বলেছি। উনি রিকভারি করছেন,” বলেন মি. রহমান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com