রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবলে বিনা প্রয়োজনে হাট-বাজারে মানুষের ঘুরাফেরা : প্রশাসনের অর্থদন্ড

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে মানুষকে বিনা প্রয়োজনে হাট-বাজারে ঘুরাফেরা ঠেকাতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অর্থ দন্ডে দন্ডিত করছে উপজেলা প্রশাসন। শনিবার (০৪ এপ্রিল) দিনব্যাপি উপজেলার বিভিন্ন বাজারে পৃথক পৃথক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিনা প্রয়োজনে ঘুরাফেরা করার অভিযোগে ৫ ব্যক্তিকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদার ও সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খ্রিষ্টফার হিমেল রিছিলের পৃথক অভিযানের মাধ্যমে উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এছাড়াও সঠিক মূল্যতালিকা না থাকার অভিযোগে ৭ ব্যবসায়িকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ টহল অব্যাহত রয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন হাট-বাজারে টহলের মাধ্যমে ক্রেতা ও ব্যবসায়িদেরকে করোনা ভাইরাস সংক্রমণ সম্পর্কে সচেতনতামূলক নির্দেশনা প্রদান করা হচ্ছে। এ সময় মানুষকে জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার বলেন, যারা সরকারি নির্দেশনা অমান্য করে সন্ধ্যার পরও দোকানপাট খোলা রাখছেন তাদেরকে আইনের আওতায় এনে কারাদন্ড প্রদান করা হবে। আপনারা কঠিন শান্তির মুখোমুখি না হতে চাইলে সন্ধ্যার মধ্যে দোকানপাট বন্ধ করে দিবেন। তিনি আরো বলেন, ইতিমধ্যে আমরা জানতে পেরেছি বার বার বলার পরও কম বয়সী ছেলেরা দিন-রাত বাইরে ঘুরাফেরা করছে। তিনি করোনা ভাইরাস প্রতিরোধে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে সকলকে অনুরোধ জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com