রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

তাহিরপুরে ১৩০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : করোনা ভাইরাস প্রাদুর্ভাব ও সংকটকালীন সময়ে অতি দরিদ্র, দিনমজুর, কর্মহীন বেকার ও অস্বচ্ছল ১৩০টি পরিবারের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে মানুষ মানুষের জন্য, অনাহারী চায় দুমুঠো অন্ন” এই শ্লোগানকে সামনে রেখে তাহিরপুর উপজেলার সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাদাঘাটের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রতি পরিবারে ৫কেজি চাল, ১কেজি পেয়াজ, ১কেজি আলু, আধা কেজি সয়াবিন তেল, ২৫০ গ্রাম মসুর ডাল, আধা কেজি লবন ও ১টি করে সাবান বিতরণ করা হয়েছে।

ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন, বাদাঘাট সরকারি কলেজ অধ্যক্ষ জুনাব আলী, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ধানু, আলহাজ্ব জয়নাল আবেদীন বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক চির রঞ্জন তালুকদার, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক, শফিকুল ইসলাম সিকদার, অফিস সহকারী কাজী জয়নাল আবেদীন।

সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাদাঘাটের সভাপতি কামাল উদ্দিন, সহ সভাপতি রিফাতুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক সজিব আহমেদ, সাংগঠনিক সম্পাদক ইসহাক আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, ক্রীড়া সম্পাদক নজির হোসেন, দপ্তর সম্পাদক রাখাব উদ্দিন প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com