সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

খোয়াই নদীতে ভেসে এলো দুই কফিন

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জে ভারতের ত্রিপুরা রাজ্য থেকে বয়ে আসা খোয়াই নদীতে ভেসে উঠেছে দুটি কফিন। তবে এগুলোর ভেতরে কিছু ছিল না বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার পুরান বাজার রেলওয়ে ব্রিজের কাছে কফিন দুটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।

স্থানীয়রা জানান, সকালে খোয়াই নদীতে দুটি কফিন দেখতে পেয়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দেয়। প্রথমে দুই ব্যক্তি এগুলো তুলে আনলেও পরে পুলিশ এসে নদীতে ভাসিয়ে দেয়।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হোসেন বলেন, ধারণা করা হচ্ছে খালি কফিনগুলো ভারত থেকে ভেসে এসেছে। এগুলো নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে বর্তমানে স্থানীয়দের মধ্যে কোনো আতঙ্ক নেই।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com