রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

নবীগঞ্জে তুচ্ছ ঘটনা নিয়ে দুই বাড়ীতে হামলা ভাংচুর, আহত ১০

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার কুর্শী ইউনিয়নের বাংলা বাজারে তুচ্চ ঘটনার জের ধরে দুইটি বাড়ীতে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা সংগঠিত হয়েছে। এতে আহত হয়েছেন শিশু বাচ্চা ও মহিলাসহ অন্তত ১০ জন। আহতদের মধ্যে একজনকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এ ঘটনায় এলাকায় টাটান উত্তেজনা বিরাজ করছে। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাংলা বাজারে দুলাল খানের দোকানের সামনে সুইলপুর গ্রামের মৃত আফতার মিয়ার ছেলে দিলাওর মিয়া তার ব্যবহৃত মোটর সাইকেল সাইড করে রাখেন। এমতাবস্থায় সমরগাও গ্রামের সুহেল মিয়ার ছেলে পাভেল মিয়া তার অটোরিকশা দিয়ে মোটর সাইকেলটি ফেলে দেয়। এ নিয়ে দু জনের মধ্যে বাদানুবাদ হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা সংগঠিত হয়। এ ঘটনার জের ধরে প্রতিপক্ষ সুহেল মিয়ার নেতৃত্বে শতাধিক একদল লোক দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে দিলাওর মিয়া ও আব্দুল করিম মিয়ার বাড়ীতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা ওই বাড়ীতে কোন পুরুষ মানুষ না থাকার সুযোগে নগদ টাকা ও স্বর্নালংকার লুটপাট করেছেন বলে জানিয়েছেন বাড়ী লোকজন।

খবর পেয়ে নবীগঞ্জ থানার এস আই সমিরন দাশের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে নবীগঞ্জ থানার এস আই সমিরন দাশ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগ দেয়া হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com