মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

হবিগঞ্জে পূর্ব বিরোধের জেরে যুবক খুন

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জ সদর উপজেলার সানাবই গ্রামে প্রতিপক্ষের আঘাতে রুমান মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত যুবক ওই গ্রামের ইদু মিয়ার পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলার সদর উপজেলার গ্রামের ইদু মিয়ার সাথে একই গ্রামের তৈয়ব আলীর পুত্র রহমত আলীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার সন্ধ্যায় ইদু মিয়ার ছেলে রুমানকে রাস্তায় একা পেয়ে রহমত আলী ও তার লোকজন ফিকল দিয়ে তার শরীরে বেশ কয়েকটি আঘাত করে।
পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে সে মারা যায়।

হবিগঞ্জ সদর থানার এসআই আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করে জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com