রবিবার, ২১ জুন ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শ্রীমঙ্গল হরিজন পল্লীতে ‘সপ টুয়েন্টি’

শফিকুল ইসলাম রুম্মন, মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম এর মহতী উদ্যোগে SHOP-20 পৌঁছে যাচ্ছে ঘরে আবদ্ধ মানুষের দ্বারে দ্বারে। নিয়মিত হট লাইন – 01700717138। সমাজের অবহেলিত সম্প্রদায়, হরিজন পল্লীতে ৪০টি পরিবারের অর্ডার অনুযায়ী খাদ্য সামগ্রী তাদের ঘরে পৌঁছানো হয়েছে, উন্মুক্ত সেবা পৌঁছাতেই SHOP – 20

সোমাবার (১৩ এপ্রিল) উপজেলার, কলেজ রোডের বিরাইমপুর হরিজন পল্লী, রামনগর মণিপুরি পাড়া, ভাঁড়াউড়া, জালালিয়া সড়ক, ক্যাথলিক মিশন রোডসহ উপজেলার বিভিন্নস্থানে হট লাইনের মাধ্যমে প্রাপ্ত অর্ডারসমূহ ডেলিভারি দেওয়া হয় ৷

শ্রীমঙ্গলে ‘শপ – ২০’ হটলাইনে ফোন দিলেই ভ্রাম্যমান বিপনী গিয়ে হাজির মানুষের দ্বারে ৷ করোনা প্রাদুর্ভাবের কালে সরকারি ও ব্যক্তিপর্যায়ের বিভিন্ন সহায়তাকে কিভাবে মানুষের দ্বারে কত সহজে পৌঁছানো যায় তা নিয়েই চলছে সৃজনশীল কর্মদ্যোগ। এই সময়ে মানুষের ঘরে থাকাকালে সহজে খাদ্যদ্রব্য প্রাপ্তি নিশ্চিতের লক্ষে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার থেকে চালু হয়েছে ঘরে বসে প্রতিকীমূল্যে খাদ্যদ্রব্য ক্রয়ের কর্মসূচী ‘শপ – ২০’।

হটলাইন নম্বরে ফোন করলেই বাড়ির সামনেই চলে যাচ্ছে ভ্রাম্যমান বিপনী। সেখান থেকেই সামাজিক দুরত্ব বজায় রেখে মানুষ কিনতে পারছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ৷ এ সব দ্রব্যসামগ্রী অত্যন্ত সুলভে বিক্রি করছেন তারা। চাল, আলু, পেঁয়াজ, তেল, ডাল, প্রত্যেকটি পণ্যের বাজারমূল্য যা হোক না কেন, এখান থেকে প্রতিটি পণ্য প্রতি কেজি ক্রয় করা যায় শুধুমাত্র ২০ টাকা ব্যয়ে।

এ কর্মসূচীর সমন্বয়কারী তাইজুল ইসলাম জাভেদ জানালেন, এক সপ্তাহ যাবত উপজেলা শহর দুরবর্তী রাধানগর, বিষামনি, নোয়াগাঁও, কুঞ্জবন, কুমিল্লাপাড়া, বুদ্ধপাড়া, লামুয়া, ভৈরবগঞ্জ, মতিগঞ্জ, সরকার বাজার, ভূনবীরসহ বেশ কিছু জায়গায় ফোন কলের ভিত্তিতে প্রায় কয়েকশ পরিবারের নিকট এ পণ্য বিক্রয় করা হয়েছে। ঘরে বসে স্বল্পমূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করতে পেরে খুব খুশি এলাকার মানুষ।

উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, শ্রীমঙ্গল উপজেলার সকল সরকারী কর্মকর্তাদের একদিনের বেতন বা ইচ্ছাধীন অতিরিক্ত অনুদান এবং লেডিস ক্লাবের অনুদানে এ ‘শপ – ২০’ কার্যক্রমের ফান্ডটি গঠিত হয়। স্থানীয় করোনা প্রতিরোধ কমিটির পরিচালনায় এ কার্যক্রম গত এক সপ্তাহে ব্যাপক সাড়া পেয়েছে।

ভ্রাম্যমান বিপনী ‘শপ – ২০’র ( Shop–20) উদ্যোগ গ্রহণকারী শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম জানান, হটলাইনে ফোন দিয়ে ঘরে বসে কিছু নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে পেরে মধ্যবিত্তরা খুশি ৷

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com