বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন মসজিদ নির্মাণে ২০০১ ব্যাচ শিক্ষার্থীদের অনুদান মাধবপুরে সাংবাদিক আইয়ুব খানের মায়ের ইন্তেকাল

বাহুবলে ভেজাল মশলা তৈরীর দায়ে ১ লক্ষ টাকা জরিমানা

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবল উপজেলার পুটিজুরীতে মসলা মিলসে বালি, ধানের খোসা ও গুড়া মিশ্রিত করে তৈরী হচ্ছিল ধনিয়া গুঁড়ার মসলা। এমন অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মিল মালিককে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর দেড়টায় উপজেলা পুটিজুরী ইউনিয়নের মন্ডলকাপন (আহমেদপুর) গ্রামে এ আদালত পরিচালনা করা হয়।

প্রতিদিনের ন্যায় মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদার, সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খ্রিষ্টফার হিমেল রিছিল ও সেনাবাহিনীর লেফটেন্যান্ট আশিকুর রহমানকে সঙ্গে নিয়ে ত্রাণ বিতরণে বের হন। ত্রাণ বিতরণের এক পর্যায়ে দুপুর দেড়টায় উপজেলা পুটিজুরী ইউনিয়নের মন্ডলকাপন প্রকাশিত আহমেদপুর গ্রামের হিরা মিয়ার পুত্র জুনায়েদ আহমেদের মালিকানাধীন মিলে বালি, ধানের খোসা ও গুড়া মিশ্রিত করে গুড়া মসলা তৈরী করা হয়েছে। তাৎক্ষণিক ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত বসিয়ে মিলের মালিক জুনায়েদ আহমেদকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ইউএনও স্নিগ্ধা তালুকদার জানান, মিল মালিক জুনায়ে আহমেদ ধনে গুড়াকে মাটিতে ফেলে রেখে বালি, ধানের খোসার গুড়া মিশ্রিত করে মশলা তৈরী করছিলেন। তাছাড়া ধুলো বালি আর মাকড়সার জালে পরিপূর্ণ ছিল মেশিনটিও। মিল মালিক অল্প খরচে বেশি লাভের আশায় ধনের গুড়ার সাথে বালি ও ধানের খোসা মিশ্রিত করে মশলার পরিমাণ বাড়িয়ে নিচ্ছিলেন। পরবর্তীতে বিএসটিআইয়ের লাইসেন্স ব্যতিত মসলা তৈরী না করার শর্তে এক লক্ষ টাকা জরিমানার মাধ্যমে মিল মালিককে ছেড়ে দেয়া হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com