রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা বিজিবি অভিযানে সোয়া ৭ লাখ টাকার ভারতীয় গরু ও মদ জব্দ বাহুবলে ২ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, ১ লাখ টাকা জরিমানা

বিদ্রোহীদের সরে যেতে দু’দিনের আলটিমেটাম আ’লীগের

তরফ নিউজ ডেস্ক : আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের আগামী দুই দিনের মধ্যে ঘোষণা দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ার আলটিমেটাম দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে প্রত্যাহার করা না হলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

শনিবার (১৫ ডিসেম্বর) দলের পক্ষে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পদক জাহাঙ্গীর কবির নানক এ আলটিমেটাম দেন। দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈকি কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে নানক বলেন, আওয়ামী লীগ বা মহাজোটের কোনো বিদ্রোহী প্রার্থী নেই। কিছু স্বতন্ত্র প্রার্থী রয়েছে। এটা দেড় ডজন হবে না, আরও অনেক কম।

যারা এখনও আওয়ামী লীগ ও মহাজোটের প্রার্থীদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়ে দাঁড়িয়ে আছেন আমরা তাদেরকে জানাতে চাই, আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে সরে দাঁড়াতে হবে। সংবাদ সম্মেলন করে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিতে হবে। আমরা আশা করি এই সময়ের মধ্যে তারা সরে দাঁড়াবে এবং মাঠে দল ও মহাজোট প্রার্থীর পক্ষে কার্যকর ভূমিকা রাখবে। তা না হলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমানসহ কয়েকজন সাংগঠনিক সম্পাদক বিদ্রোহী প্রার্থীদের যোগাযোগ করে তাদের মনোনয়নপত্র প্রত্যাহারের অনুরোধ জানান। গত ৯ ডিসেম্বরের মধ্যে বেশ কিছু বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। নির্বাচনে দলের যারা বিদ্রোহী প্রার্থী হবেন তাদেরকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে বলে আওয়ামী লীগ আগেই ঘোষণা দিয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আফম বাহাউদ্দিন নাছিম, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন প্রমুখ।

সূত্র : বাংলানিউজ২৪

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com