সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

মনোহরগঞ্জে গৃহবধুর ওপর হামলা করে অর্থকরি লুট

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার মনোহরগঞ্জে ঘরে ঢুকে এক মহিলার উপর হামলা চালিয়ে ঘরের আসবাবপত্র ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।
ওই সময় হামলাকারীরা আলমারির তালা ভেঙ্গে নগদ টাকা ও মোবাইল নিয়ে যায়। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মনোহরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন হামলার শিকার ওই মহিলা।

মনোহরগঞ্জ উপজেলার ফুল পুকুরিয়া গ্রামের মাওলানা মোস্তফার স্ত্রী শহিদা বেগমের অভিযোগ সূত্রে জানা গেছে, তার স্বামী এলাকায় না থাকার কারণে ফুল পুকুরিয়া গ্রামের মোঃ সাইফুল, মোঃ রফিক ও মোঃ নাজমুল দীর্ঘদিন ধরে বিভিন্ন ভাবে তাকে উত্যক্ত করে আসছে। এ নিয়ে তাদের সঙ্গে বিরোধ চলে আসছিল শহিদার। এছাড়াও কিছু দিন আগে হামলাকারীরা শহিদার বাড়িতে এসে তাকে হুমকি ধমকি দিয়ে যায়। এরই মধ্যে গত ১৪ এপ্রিল সকালে অভিযুক্ত তিনজন একসঙ্গে ঘরে ঢুকে শহিদা বেগমের উপর হামলা করলে তিনি চিৎকার দিলে হামলাকারীরা পরে ঘর থেকে বেরিয়ে যায়। এসময় আসবাবপত্র ভাংচুর করে নগদ টাকা ও মোবাইল নিয়ে যায় তারা।

এ বিষয়ে অভিযোগ পেয়ে মনোহরগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com