সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

করোনায় আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ২৮ হাজারের বেশি মানুষ। সুস্থ হয়ে উঠেছেন ৫ লাখ ৯৯৬ জন।

জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বের ১৮৫টি দেশে করোনাভাইরাসের সংক্রমণ হয়েছে। সর্বোচ্চ আক্রান্ত দেশ যুক্তরাষ্ট্রে বুধবার পর্যন্ত মোট আক্রান্ত হয় ৬ লাখ ৯৬ হাজার ৮৫, মারা গেছেন ২৬ হাজার ৫৯ জন।

গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান শহরে প্রথম নভেল করোনা ভাইরাসের সংক্রমণ ঘটে। এরপর প্রায় প্রায় আড়াই মাসে গত ৩ এপ্রিল বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়ায় যায়। এর মাত্র ১৪ দিনের মধ্যেই আরও ১০ লাখ মানুষ আক্রান্ত হয়ে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়াল।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com