সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

সিলেটে আরও ২ জনের শরীরে করোনা শনাক্ত

তরফ নিউজ ডেস্ক : সিলেটে আরও ২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তারা দুইজনের একজনের বাড়ি সিলেটের জৈন্তাপুর ও অপর একজনের বাড়ি গোয়াইনঘাট উপজেলায়। আক্রান্ত দুইজনই পুরুষ।

এনিয়ে সিলেটে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ জনে। আক্রান্ত ৩ জনের একজন ডা. মঈন উদ্দিন মারা গেছেন।

তাদের দুইজনকে সিলেটের শহীদ শামসুদ্দিন (সদর) হাসপাতালের আইসোলেশনে আনা হচ্ছে বলে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় সিলেট ভয়েসকে জানিয়েছেন সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল।

তিনি বলেন, সিলেট জেলায় মোট ৪৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছিলো। এর মধ্যে ২ টি পজেটিভ এসেছে।

এদিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা শনাক্তকরণ টিমের এক সদস্য সিলেট ভয়েসকে সিলেট বিভাগে মিলে সর্বশেষ ২৪ ঘন্টায় মোট ৫৭টি। এর মধ্যে পজেটিভ এসেছে ২ টি। তারা দুইজনই সিলেট জেলার। তথ্য অনুযায়ী এদের একজনের বয়স ২৮ আর একজনের বয়স ৩০ বলে জানিয়েছেন তিনি।

অপরদিকে জানা গেছে, জৈন্তাপুর এলাকার করোনা আক্রান্ত ব্যাক্তি একজন ট্রাক চালক। তিনি গত কয়েকদিন আগে ট্রাক নিয়ে নারায়নগঞ্জ গিয়েছিলেন। সেখান থেকে ফিরে তার শরীরে করোনা উপসর্গ দেখা দেয়।

এর আগে গত ৫ এপ্রিল সিলেটে করোনাভাইরাসে (কোভিড-১৯) প্রথম আক্রান্ত রোগী হিসেবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মঈন উদ্দীনকে সনাক্ত করা হয়। বুধবার (১৫ এপ্রিল) ভোর ৬টা ৪৫ মিনিটে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডা. মঈন। পরে সন্ধ্যা পৌনে সাত তার গ্রামের বাড়ি ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের নাদামপুর গ্রামে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে সমাধিস্থ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com