রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

হবিগঞ্জে আরও ২০ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জে নতুন করে আরও ২০ করোনা রোগী শনাক্ত করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে হবিগঞ্জের সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এই তথ্য জানান।

এ নিয়ে বিভাগজুড়ে কোভিড-১৯ পজিটিভ রোগীর সংখ্যা দাঁড়ালো ৭৭ জনে। এরমধ্যে সিলেটে ১২ জন, সুনামগঞ্জ ১৪ জন, মৌলভীবাজারে ৫ জন ও হবিগঞ্জে ৪৬ জন। এরমধ্যে সিলেটে পজিটিভ শনাক্ত হওয়া ডা. মঈন উদ্দিন ও মৌলভীবাজারে আরেক রোগীর মৃত্যু হয়।

সিভিল সার্জন আরো জানান, শনিবার যে ২০ জনের পজিটিভ পাওয়া গেছে তারা সকলেই হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল থেকে নেওয়া নমুনা। এর মাঝে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের একজন ডাক্তার, দুজন নার্স, দুজন ল্যাব টেকনিশিয়ান ও সহায়ক স্টাফসহ ১১ জন।

হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. দেবাশীষ দাস জানান, হাসপাতালের অবস্থা ভয়াবহ। এ ব্যাপারে হাসপাতাল লকডাউন করার চিন্তা চলছে। এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

এদিকে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি কোয়ারেন্টিনে রাখা হয়েছে সব চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের। বিয়ষটি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ড. মোজাম্মেল হোসেন। এর আগে দুই নার্স ও এক চিকিৎসক আক্রান্ত হলে গত ২১ এপ্রিল বন্ধ ঘোষণা করা হয় লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com