রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

চুনারুঘাটে সাংবাদিকদের মাঝে পিপিই বিতরণ

কাজী মাহমুদুল হক সুজন, চুনারুঘাট (হবিগঞ্জ): চুনারুঘাটের কর্মরত সাংবাদিকদের জন্য করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষা পেতে পিপিই প্রদান করেছেন ইঞ্জিনিয়ার আরিফুল হাই রাজীব।

তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ও শ্রম ও আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আব্দুল হাই এর বড় ছেলে। উনার আরেক ভাই ব্যারিস্টার ইমরানুল হাই সজিব সুপ্রিমকোর্টে আইন পেশায় নিয়োজিত আছেন। তার গ্রামের বাড়ী উপজেলার আইতন গ্রামে।

এছাড়াও তিনি নিজেও এক সময় সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন। নয়া পদক্ষেপ নামে একটি পত্রিকার সম্পাদক ছিলেন। বর্তমানে সেটা বন্ধ আছে। এদিকে গত সোমবার আরিফুল হাই রাজীব জেলার মাধবপুর উপজেলার কর্মরত সাংবাদিকদের জন্যও ২২টি পিপিই দিয়েছেন।

সোমবার চুনারুঘাটে কর্মরত সাংবাদিকদের এসব পিপিই প্রদান করেন প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব কামরুল ইসলাম। এ সময় উপস্তিত ছিলেন এনটিভি প্রতিনিধি ইসমাঈল হোসেন বাচ্ছু, কাজী সুজন, শেখ হারুনুর রশিদ, মীর জুবায়ের, রায়হান আহমেদ, নুর উদ্দিন সুমন প্রমুখ।

এ ব্যাপারে চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল আমিন বলেন এই দুর্দিনে সাংবাদিকদের জন্য পিপিই খুবই প্রয়োজন ছিল,যা আরিফুল হাই রাজীব চুনারুঘাটের মাঠ পর্যায়ে সাংবাদিকদের প্রদান করে বড় মনের পরিচয় দিয়েছেন। তিনি চুনারুঘাট সাংবাদিকদের পক্ষ থেকে উনাকে ধন্যবাদ জানিয়েছেন। তাছাড়া সাপ্তাহিক প্রথম সেবার পক্ষ থেকে মাস্ক ও গ্লাভস দেয়া হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com