রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

কুমিল্লায় ৬৮ জনের শরীরে করোনাভাইরাস

কুমিল্লা প্রতিনিধি : করোনা ভাইরাসে কুমিল্লা জেলায় নতুন করে আরও ১৬জন শনাক্ত হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন লাকসাম উপজেলায় ৬, দেবীদ্বার উপজেলায় ৬, তিতাস উপজেলায় ১, মনোহরগঞ্জ উপজেলায় ২ এবং বরুড়া উপজেলায় ১ জন।

এ পর্যন্ত জেলায় মোট ৬৮ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন তিনজন এবং সুস্থ হয়ে উঠেছেন ৭ জন।
জেলার ১৭টি উপজেলার ১৪টিতে করোনা ভাইরাস আক্রান্ত রোগী পাওয়া গেছে।

এ পর্যন্ত তিতাসে-১১ জন, দাউদকান্দিতে-০৮ জন, বুড়িচংয়ে-০৭ জন, চান্দিনায়-০৪ জন, দেবিদ্বারে-০৯ জন, ব্রাহ্মণপাড়ায়-০১ জন, সদর দক্ষিণে-০২ জন, বরুড়ায়-০৩ জন, চৌদ্দগ্রামে-০১ জন, লাকসামে-১০ জন, হোমনায়-০১ জন, মেঘনায়-০১ জন, মুরাদনগরে ০৬ জন এবং মনোহরগঞ্জে ০৩ জনের শরীরে কোভিড-১৯ এর সংক্রমণ করোনা ভাইরাস পাওয়া গেছে।

এ নিয়ে সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিভাগ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com