মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

মৃত্যুর গুজব উড়িয়ে ২০ দিন পর জনসম্মুখে কিম জং উন

গতকাল শুক্রবার পিয়ংইংয়ের উত্তরে সানচনে একটি সার কারখানা উদ্বোধন করেন কিম জং উল। পেছনে দাঁড়িয়ে তার বোন কিম ইয়ো-জং। ছবি: দ্য কোরিয়া টাইমস

আন্তর্জাতিক ডেস্ক : প্রায় তিন সপ্তাহ জনসম্মুখে না আসায় নানা সংবাদ ছড়িয়েছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে নিয়ে। এমনকি তার মৃত্যুর নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে পৃথিবীর প্রায় সব গুরুত্বপূর্ণ সংবাদমাধ্যমে। সেসব সংবাদ মিথ্যা প্রমাণ করতে প্রায় তিন সপ্তাহ পর প্রকাশ্যে এলেন কিম।

আজ শনিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির বরাত দিয়ে কোরিয়ার গণমাধ্যম কিম জং উনের ছবিসহ সংবাদ প্রকাশ করেছে। ছবিগুলোতে দেখা যায়, কিম একটি সার কারখানার উদ্বোধন করছেন।

দ্য কোরিয়ান হেরাল্ডের সংবাদে বলা হয়েছে, কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে যে গতকাল শুক্রবার পিয়ংইংয়ের উত্তরে সানচনে একটি সার কারখানার কাজ সম্পন্ন হয়ে যাওয়ার পর কিম ফিতা কেটে তা উদ্বোধন করেন।

গত ১১ এপ্রিলের পর এই প্রথম জনসম্মুখে আসলেন কিম। এমনকি ১৫ এপ্রিল তার প্রয়াত দাদা এবং দেশটির প্রতিষ্ঠাতা কিম ইল সাংয়ের জন্ম বার্ষিকর আয়োজনেরও তিনি অনুপস্থিত থাকেন।

২০১৪ সালের সেপ্টেম্বরে তিনি সবচেয়ে বেশি সময় লোক চক্ষুর আড়ালে ছিলেন। সে সময় তিনি প্রায় ৪০ দিন জন সম্মুখে আসেননি

আরও পড়ুন: কিমের মৃত্যু ‘৯৯ শতাংশ’ নিশ্চিত উ. কোরিয়া থেকে পালিয়ে আসা দ. কোরিয়ার আইনপ্রণেতা

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com