রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

বাহুবলে বিএনপি নেতা হান্নান মেম্বার গ্রেফতার, সড়ক অবরোধ

বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা: বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি ও হবিগঞ্জ-শ্রীমঙ্গল বাস সার্ভিসের লাইন সুপারভাইজার আব্দুল হানান চৌধুরী (মেম্বার) কে প্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১৬ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে উপজেলার কামাইছড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

তিনি ভাদেশ্বর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও চক্রামপুর গ্রামের মফিজ চৌধুরীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মহরম হোসেন এর নেতৃত্বে একদল পুলিশ নাশকতার অভিযোগে বিএনপি নেতা আব্দুল হান্নান ( মেম্বার) কে কামাইছড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। পরে তাকে বাহুবল মডেল থানায় হস্তান্তর করা হয়।

গ্রেফতারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ও বাস শ্রমিকরা শায়েস্তাগঞ্জ-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের উপজেলার নতুনবাজার এলাকায় ব্রীজে বাঁশ বেধে এবং মিরপুর বাজারের জোড়া ব্রীজে বাস আড়াআড়ি করে ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ করে । ফলে উক্ত সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। গ্রেফাতারের বিষয়টি রাজনৈতিক হওয়ার কারণে হবিগঞ্জ বাস মালিক সমিতি থেকে ব্যারিকেড তুলে নেওয়ার নির্দেশনা দিলে আসলে আধা ঘন্টা পরে শ্রমিকরা ব্যারিকেড সরিয়ে অবরোধ তুলে নেয়।

কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মহরম হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাস্তা ব্যারিকেড এর বিষয় শুনেছি তবে ঘটনাস্থলে পুলিশ আসার আগেই ব্যারিকেড তুলে নেয় শ্রমিকরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com