বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

শায়েস্তাগঞ্জে ট্রাকচাপায় যুবক নিহত

ছবি : প্রতীকী

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাকচাপায় আনাই মিয়া (২০) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে দুই কিশোর।

রোববার (১৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার ওলিপুরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আনাই মিয়া হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার সিংহগ্রামের মফু মিয়ার ছেলে।

আহতরা হলেন- একই গ্রামের মফিজ মিয়ার ছেলে ফরহাদ মিয়া (১৫) ও আহাদ মিয়ার ছেলে মঈনুল হক (১৭)। এদের মধ্যে মফিজ ঢাকা পঙ্গু হাসপাতাল ও মঈনুলকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকার জানান, মোটরসাইকেলে করে ওই তিনজন লাখাই থেকে মাধবপুর উপজেলার ফতেহপুর দরগায় ওরশে যোগ দিতে যাচ্ছিলেন। পথে ব্রাহ্মণডুরা সড়ক থেকে মহাসড়কে ওঠামাত্রই ঢাকা-সিলেটগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান আনাই মিয়া। গুরুতর আহত হয় ফরহাদ ও মঈনুল।

খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com