মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

ষাটোর্ধ ভিক্ষুক নারী ছুকেরার ভাগ্যে জুটেনি সরকারি ত্রাণ

বাহুবল ( হবিগঞ্জ) প্রতিনিধি : ছুকেরা খাতুন। বয়স অনুমান ৬৫ হবে। পিতা মাতা কেউই বেঁচে নেই তার। বিধবা ওই নারীর নেই কোন সন্তানাদি। অসহায় এ নারীর জীবিকার একমাত্র অবলম্বন ভিক্ষা বৃত্তি। তবে আগের মতো আর তার পা চলেনা। এক গ্রাম থেকে আরেক গ্রামের দোয়ারে দোয়ারে হেঁটে ভিক্ষা বৃত্তি করাও অসম্ভব হয়ে উঠেছে তার। স্বাস্থ্যগত অবস্থাও তেমন ভাল নয়। রোগ সুখ লেগেই আছে।

বাহুবল উপজেলার ৭ নং ভাদেশ্বর ইউনিয়নের বিহারীপুর গ্রামে পৈত্রিক ভিটায় বাস করছেন এ অসহায় নারী। তার পিতার নাম মৃত মুনছব উল্লা।
স্থানীয় ইউপি সদস্য তাজুল ইসলাম দুলালের মাধ্যমে ভোগ করছেন বয়স্ক ভাতা। সরকারি এ ভাতাই তার একমাত্র জীবন রক্ষার অবলম্বন।
এদিকে চলমান করোনায় সরকারি কোন ত্রাণ ভিক্ষুক ছুকেরা খাতুনের ভাগ্যে জুটেনি।

ছুকেরা খাতুন বলেন, বয়স্ক ভাতার সুবিধা ভোগ করায় নাকি তাকে দেয়া হচ্ছেনা করোনার ত্রাণ। অথচ এসব অসহায় মানুষের সাহায্যের জন্য সরকারি বরাদ্দের কমতি নেই।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com