বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা আর নেই

তরফ নিউজ ডেস্ক : ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মোল্লা ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহী…রাজিঊন)। আজ বুধবার সকাল ৯ টা ৫০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে আইসিইউ’তে চিকিৎসারত অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মরহুমের বড় ছেলে মশিউর রহমান মোল্লা বাসস’কে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

হাবিবুর রহমান মোল্লাকে গত ২৭ এপ্রিল বার্ধক্যজনিত কারণে স্কয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়। তবে বিকেল থেকে তার শারীরিক অবস্থার অবণতি হলে তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়। শারিরীক অবস্থার উন্নতি না হওয়ায় বুধবার সকালের দিকে তার লাইফ সাপোর্ট খুলে দেয়া হয় এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাবিবুর রহমান মোল্লা ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ঢাকা-৫ আসন থেকে একাধিকবার নির্বাচিত হন। তিনি ১৯৪২ সালের ২৭ জানুয়ারি ঢাকার যাত্রাবাড়ী থানার মাতুয়াইল কোনাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com