শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে আগুনে ক্ষতিগ্রস্ত ৭ পরিবারের পাশে উপজেলা প্রশাসন মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক

বিচার কাজ চলবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে

তরফ নিউজ ডেস্ক : বিদ্যমান পরিস্থিতিতে বিচার কার্যক্রম চালানোর জন্য নতুন অধ্যাদেশ প্রণয়ন করতে যাচ্ছে সরকার। বৃহস্পতিবার (৭ মে) সকালে গণভবনে হওয়া মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ-২০২০’ অনুমোদন দেয়া হয়েছে।

এখন রাষ্ট্রপতির অনুমতি পেলেই ডিজিটাল মাধ্যমে অর্থ্যাৎ ভিডিও কনফারেন্সিংসহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে বিচার কাজ চালানোর উদ্যোগ নিতে পারবে আদালতগুলো।

মন্ত্রিসভার বৈঠকে আরও দুইটি আইন ও অধ্যাদেশের অনুমোদন দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম মন্ত্রিসভার সিদ্ধান্তগুলো সরকারি গণমাধ্যমগুলোকে জানিয়েছেন। এরপর মন্ত্রিপরিষদ বিভাগের জনসংযোগ কর্মকর্তা আসাদুজ্জামান খান এসব তথ্য সাংবাদিকদের জানিয়েছেন।

আনোয়ারুল ইসলামের লিখিত বক্তব্যে বলেন, ‘প্রস্তাবিত অধ্যাদেশটি কার্যকর হলে বিদ্যমান প্রেক্ষাপটে ভিডিও কনফারেন্সিংসহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে মর্মে আশা করা যায়’।

মন্ত্রিপরিষদ সচিব জানান, এর বাইরে মন্ত্রিসভায় অনুমোদন পাওয়া আরও দুইটি আইন ও অধ্যাদেশ হলো— মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইন-২০২০ এবং ইনকাম ট্যাক্স (সংশোধন) অধ্যাদেশ-২০২০।

সীমিত পরিসরের মন্ত্রিসভা বৈঠকে উল্লিখিত তিনটি আইনি ও অধ্যাদেশের অনুমোদন দেয়া হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com