রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

লাকসামে রেলওয়ে শ্রমিকলীগ নেতা পলাশের খাদ্য সহায়তা

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সারা দেশের সঙ্গে লাকসামের রেল চলাচল বন্ধ থাকায় সীমাহীন দুর্ভোগে পড়া লাকসাম রেলওয়ে জংশন প্ল্যাটফর্মে পড়ে থাকা ভাসমান ও ছিন্নমূল অসহায় মানুষের পাশে খাবার নিয়ে দাঁড়িয়েছেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও লাকসাম রেলওয়ে শ্রমিকলীগের সাধারণ সম্পাদক হাসান আহমেদ পলাশ।

তিনি স্টেশনে ভাসমান ও ছিন্নমূল অসহায়দের কষ্টের কথা চিন্তা করে নিজস্ব অর্থায়নে করোনা পরিস্থিতির শুরু থেকেই প্রায় ৪০জন ভাসমান ও ছিন্নমূল মানুষের মুখে খাবার তুলে দিয়ে আসছেন। রমজানের এই মুহূর্তেও তিনি ভাসমান মানুষদের জন্য ইফতার এবং রাতের খাবার সেহরির ব্যবস্থা অব্যহত রেখেছেন।

শ্রমিকলীগ নেতা হাসান আহমেদ পলাশ তরফ নিউজকে বলেন, দিন যতই যাচ্ছে বৈশ্বিক এই মহামারি প্রকট আকার ধারণ করছে। প্রতিদিনই আমাদের দেশে আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর হার বেড়েই চলেছে। লাকসামেও বেড়েছে করোনা আক্রান্ত রোগী। এতে অনেকটা আতংকিত হয়ে পড়ছেন ভাসমান ও ছিন্নমূল মানুষগুলো।

তিনি বলেন, লকডাউনের কারনে রেলওয়ে স্টেশন এলাকায় খাবার দোকান বন্ধ থাকায় সীমাহীন দুর্ভোগে পড়া বিপন্ন মানুষগুলো আজ অসহায়। তিনি পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, কাউন্সিলর খলিলুর রহমান ও মোহাম্মদ উল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ এই অসহায়দের পাশে থাকায় তাদের প্রশংসা করে পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com