রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

রুবেল আহমেদ চৌধুরী সামনের সারির করোনা যোদ্ধা: কন্ঠশিল্পী আশিক

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জে করোনা ভাইরাস মহামারী পরিস্থিতিতে মানবিকতায় দৃষ্টান্ত স্থাপন করছেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী।

তার এ মানবিকতা, পরিশ্রম ও সাহসীকতা দেখে নিজের ফেসবুক আইডিতে একটি লেখা পোষ্ট করেছেন হবিগঞ্জের প্রিয়মুখ, চ্যানেল আই সেরা কন্ঠের শিল্পী সৈয়দ আশিকুর রহমান আশিক। তরফ নিউজ পাঠকদের জন্য লেখাটি হুবহু তুলে ধরা হল।

রুবেল আহমেদ চৌধুরী একজন সামনের সারির করোনা যোদ্ধা। রাজনৈতিক পরিচয়ে সে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক।

রাজনৈতিক পরিচয়ের বাহিরে তার একটা বড় পরিচয় হচ্ছে, ভদ্র নম্র ও মিষ্টভাষী। যেকারণে রুবেল হবিগঞ্জ জেলার সকল শ্রেণির মানুষের কাছে নির্ভেজাল লোক হিসেবে পরিচিত।

আমার সাথে রুবেলের বন্ধুত্ব বহু বছরের। ছোট বেলা থেকেই সে রাজনীতির সাথে জড়িত।কিন্তু এত বছরের পরিচয়ে আমি তাকে কারো সাথে ঝগড়া করাতো দুরের কথা কাউকে একটা গালি দিতেও শুনিনি! যদিও সে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত কিন্তু সে সকল রাজনৈতিক দলের নেতাদের কাছেই অনেক আদরের।

তাকে নিয়ে লিখবো অনেক দিন ধরেই ভাবছিলাম,
তাই আজ লিখতে বসলাম, অবশ্য আজকে লেখারও একটা উদ্দেশ্য আছে।

করোনার লকডাউনের আগে থেকেই রুবেল মাঠে আছে অসহায় মানুষের সাহায্যার্থে। বিভিন্ন সময় চাল, ডাল সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের সাথে নগদ অর্থও প্রদান করে। প্রায় প্রতিদিনই কোননা কোন ভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে।

আজ দেখলাম গ্রাম থেকে এক ট্রাক ভর্তি কাচা শাক সবজি নিয়ে এসে মানুষের মাঝে বিতরনণ করছে।
সে খুঁজে বের করছে মানুষের কিসের অভাব এবং সেই জিনিস গুলোই মানুষের হাতে পৌঁছে দিচ্ছে ।

রাজনৈতিক স্রোতের উল্টোপথের যাত্রী হয়েও যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে তাতে তাকে দোয়া এবং ভালোবাসা ছাড়া আমার আর কিছুই দেয়ার নেই। রুবেল চৌধুরী হতে পারে আমাদের একজন শিক্ষনীয় ব্যক্তিত্ব।

রুবেল চৌধুরী খুব ভালো করে অনুধাবন করে,
“রাজনীতি মানুষের কল্যাণের জন্য;
রাজনীতির কল্যাণে মানুষ নয়।”

তোর জন্য অনেক অনেক ভালোবাসা, ভালো থাকিস সব সময় বন্ধু। এভাবেই অসহায় মানুষের কল্যাণে নিজেকে বিলয়ে দিস।

জয় হোক মানবতার,
অন্তত আমি এতটুকুই বুঝি,
“সবার উপরে মানুষ সত্য,
তাহার উপরে নাই।”

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com