রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে বিশ্ব সূফী সংস্থার আলোচনা সভা, কমিটি গঠন প্রতিকূলতা জয় করে সাফল্যের আলো ছড়াচ্ছে জাহানারা চৌধুরী উইমেন্স কলেজ চুনারুঘাট পাইলট বালিকা বিদ্যালয়ে পৌর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি চুনারুঘাটে ৬১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ প্রধান শিক্ষক আইয়ূব আলীকে অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুমতি ছাড়াই মেলার আয়োজন, ১৩ ব্যবসায়ীকে জরিমানা চুনারুঘাটে খুশি বেকারিকে জরিমানা কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! ওমানের মাসকাটে ১৬ দিন ধরে নিখোঁজ চুনারুঘাটের রিফাত, সন্তানের অপেক্ষায় কাঁদছেন মা চুনারুঘাটে দেখা মিলল বিরল সৌন্দর্যের কুটুম পাখি, উদ্ধার করে অবমুক্ত

বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা ২ লাখ ৯০ হাজার ছাড়িয়েছে

আন্তর্জাতিক  ডেস্ক : মহামারি করোনাভাইরাসে এ পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে ২ লাখ ৯০ হাজার ছাড়িয়ে গেছে। মঙ্গলবার গ্রীনিচ মান সময় ২২০০ টায় বিশ্বের বিভিন্ন দেশের সরকারি সূত্রের বরাত দিয়ে এএফপি একথা জানায়।

খবরে বলা হয়, কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ২ লাখ ৯০ হাজার ৪৭৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে কেবলমাত্র ইউরোপের দেশগুলোতে করোনায় ১ লাখ ৫৯ হাজার ২০৫ জনের মৃত্যু হয়েছে। এ ভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৮২ হাজার ছাড়িয়েছে।

এরপরের অবস্থানে থাকা ব্রিটেনে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ৩২ হাজার ৬৯২ জনে, ইতালিতে ৩০ হাজার ৯১১ জনে এবং স্পেনে ২৬ হাজার ৯২০ জনে দাঁড়িয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com