মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা

প্রথম দিনেই দুই কর্মকর্তাকে চাকরিচ্যুত করলেন মেয়র তাপস

সংগৃহীত ছবি

তরফ নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রভাবশালী দুই শীর্ষ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে।

রোববার (১৭ মে) দায়িত্বগ্রহণের পর অফিসের প্রথম দিন দুর্নীতির বিরুদ্ধে অবস্থানের ঘোষণা দিয়ে এমন ব্যবস্থা নিলেন নতুন মেয়র শেখ ফজলে নূর তাপস।

চাকরিচ্যুত দুই কর্মকর্তা হলেন- ডিএসসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আসাদুজ্জামান ও প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার। এ দু’জনের বিরুদ্ধে কমিশন বাণিজ্য, দুর্নীতিসহ নানা অভিযোগ রয়েছে।

চাইলে প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না।

ডিএসসিসির নতুন দায়িত্বপ্রাপ্ত সচিব আকরামুজ্জামান বলেন, ওনাদের দু’জনকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। সিটি করপোরেশন আইন মোতাবেক করপোরেশন যদি মনে করে কাউকে চাকরি থেকে বাদ দেয়া দরকার, সেক্ষেত্রে তিন মাসের বেতন দিয়ে তাকে বিদায় করে দিতে পারে।

এ দুই কর্মকর্তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে বলেও জানান দায়িত্বপ্রাপ্ত সচিব আকরামুজ্জামান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com