শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাট মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি: সুলতান, সম্পাদক নোমান ‘উন্নয়ন হবে জনগণের প্রয়োজনকে ঘিরে, পরিষদের সেবা হবে স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার

শায়েস্তাগঞ্জে চাঁদাবাজির মামলায় পৌর কর্মচারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে চাঁদাবাজির মামলায় পৌরসভার কর্মচারী ফরিদ মিয়াকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি শায়েস্তাগঞ্জ পৌরসভার কুতুবের চক গ্রামের সানু মিয়ার ছেলে।

রোববার (১৭ মে) বিকেলে রেলওয়ে জংশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রকৌশল অধিদপ্তরের মাস্টার রোলের কর্মচারী।

বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. মোজ্জামেল হোসেন।

জানা যায়, গত ৩১ মার্চ শায়েস্তাগঞ্জ এগ্রো ফার্মের মালিক সৌরভের পাল চৌধুরীর কাছে চাঁদা চেয়ে না পেয়ে তার উপর হামলা করে ফরিদ, প্রসেনজিৎ, অপুসহ একদল যুবক। এতে সৌরভ পাল চৌধুরী গুরুতর আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

এর পরেরদিন সৌরভের পালের বড় ভাই সৌমেন পাল চৌধুরী বাঁদি হয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রসেনজিৎ দেব, শ্রমিক লীগ নেতা অপু দত্ত, ফরিদ মিয়াসহ ৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com