শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাট মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি: সুলতান, সম্পাদক নোমান ‘উন্নয়ন হবে জনগণের প্রয়োজনকে ঘিরে, পরিষদের সেবা হবে স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার

রাজনগরে গাছের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার : মৌলভীবাজারের রাজনগর উপজেলার গোবিন্দবাটি এলাকায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুইজন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন আরও ৯ জন। আহতদের সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৯ মে) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-বদিউজ্জামান (৪০) ও মিশু বেগম (৩০)। তারা সবাই রাজশাহীর বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাইক্রোবাসে করে মৌলভীবাজারের বড়লেখা থেকে রাজশাহীর উদ্দেশে রওনা দিয়েছিলেন তারা। মাইক্রোবাসটি রাজনগর এলাকায় গোবিন্দবাটি নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হন। এ ঘটনায় আরও নয়জন আহত হয়েছেন।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাসিম বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com