রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

মুন্সিগঞ্জে র‌্যাবের সঙ্গে ‘গোলাগুলিতে’ নিহত ২

মুন্সিগঞ্জ সংবাদদাতা : মুন্সিগঞ্জ সদর উপজেলায় র‍্যাবের সঙ্গে গোলাগুলিতে দুইজন নিহত হয়েছে। এই ঘটবনায় গুলিবিদ্ধ হয়েছেন র‌্যাবের দুই সদস্য। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে সদর উপজেলার সিপাহীপাড়া এলাকায় র‌্যাবের মাদক বিরোধী অভিযানে এই ঘটনা ঘটে।

র‍্যাবের জানিয়েছে, নিহত দুই জনের নাম ল্যাংড়া খসড়ু ও কানা সুমন।  এরা দুইজনই এলাকার চিহ্নিত সন্ত্রাসী।  এছাড়া গুলিবিদ্ধ হয়ে আহত র‍্যাবের দুই সদস্য মোকাররম হোসেন (৪৫) ও সাফায়তকে (৩১) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-১ এর পুলিশ সুপার মো. এমায়েত হোসেন মান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয় সিপাহীপাড়া এলাকায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি চালালে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে দুই র‌্যাব সদস্যের ডান ও বাম হাতে গুলি লাগে। তাদের গুরুতর আহত অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  এই ঘটনায় ল্যাংড়া খসরু ও কানা সুমন নামে দুই সন্ত্রাসী নিহত হয়েছে।

তিনি জানান, সন্ত্রাসীদের কাছ থেকে দুইটি পিস্তল ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com