বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

হবিগঞ্জে সরকারি কর্মকর্তাসহ আরও ২১ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জে আরও ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার ঢাকার ল্যাব থেকে আসা রিপোর্টে এই ২১ জনের করোনা শনাক্ত হয়।

এই তথ্য জানিয়ে হবিগঞ্জের ডেপুটি ডা. মো. মখলিসুর রহমান বলেন, শনাক্ত হওয়াদের মধ্যে চুনারুঘাট ১৪ জন, সদর উপজেলায় ১ জন, লাখাইয়ে ১ জন, নবীগঞ্জে ২ জন, বাহুবলে ২ জন ও মাধবপুরে ১ জন।

এদের মধ্যে ১৪ জন পুরুষ, ৬ জন নারী ও এক শিশু রয়েছে। আর স্বাস্থ্যকর্মীসহ সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন ৯ জন। এনিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ১৫২ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৬৫ জন ও মারা গেছেন ১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যাল সূত্রে জানা গেছে হবিগঞ্জের ২১ জনসহ এ পর্যন্ত সিলেট বিভাগে ৫২০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ২২৫ জন, সুনামগঞ্জে ৮২ জন ও মৌলভীবাজারে ৬১ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com