বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হবিগঞ্জে ৬৪ পূজামণ্ডপে ১২ প্লাটুন বিজিবির বিশেষ নিরাপত্তা পূজামণ্ডপে ব্যস্ত সময় পার করছেন এমপি ফয়সল চুনারুঘাটে অনুমতি ছাড়া বাণিজ্য মেলা, ৫ জনের কারাদণ্ড ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতিতে বিশ্বাসী বিএনপি: এমপি ফয়সল বাহুবলে চালকের হাত-মুখ বেঁধে কাভার্ডভ্যান ছিনতাই, গ্রেপ্তার ৪ দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি

লাকসামে ৯৮ ব্যাচের শিক্ষার্থীদের ঈদ সামগ্রী বিতরণ

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা: করোনার এই মহাদুর্যোগে কুমিল্লার লাকসাম পশ্চিমগাঁও নবাব ফয়জুন্নেসা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়ের ৯৮ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা এলাকার অসচ্ছল ১০৫টি পরিবারের মাঝে ঈদের উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।

এসময় উপস্থিত ছিলেন লাকসামের এই ঐতিহ্যবাহী বিদ্যাপীটের ৯৮ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের প্রতিনিধি এ.কে.এম রায়হান তানভীর, মোঃ নাজমুল হক মিঠু, মোহাম্মদ মনির মজুমদার, মোঃ শামসুল আরেফিন বেলাল, মোঃ শরাফত হোসেন চারু।

ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, দেশের এই ক্রান্তিকালে সকল স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা যদি ব্যাচ ভিত্তিক সংগঠিত হয়ে এভাবে এগিয়ে আসেন তাহলে বর্তমান করোনা মহামারীর কারণে যারা আর্থিক সঙ্কীর্ণতায় ভুগছেন তারা অন্তত কিছুটা হলেও উপকৃত হবেন। এই আশাবাদ ব্যক্ত করে ঈদ সামগ্রী বিতরণে যারা সার্বিক সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দেশ-বিদেশে অবস্থানরত সকল বন্ধুদের এ কার্যক্রমে অংশ নেয়ায় আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ৯৮ ব্যাচের সদস্যরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com