রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি জেলা পরিষদের পুকুর দখল, এক মাসের কারাদণ্ড চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা

সিলেট সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

শনিবার (২৩ মে) সকাল ১১টা ২০ মিনিটে সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৮ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল ইউসুফ জামিল।

নিহত কালা মিয়া (৩৭) উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের টেকনাগুল গরুরহাট এলাকার বাসিন্দা।

পূর্ব জাফলং ইউনিয়নের চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু বলেন, বিএসএফের গুলিতে নিহত ব্যক্তি ভারত সীমান্তের ভেতর থেকে বাঁশ আনতে গিয়েছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। তার মরদেহ বর্তমানে পুলিশের জিম্মায় রয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল ইউসুফ জামিল বলেন, আন্তঃসীমান্ত পিয়াইন নদীর ঢলে এই সময়ে পাহাড়ি এলাকা থেকে গাছের গুড়ি ও বাঁশ ভেসে আসে। নিহত ব্যক্তি সেগুলো কুড়াতে জাফলং সীমান্তের জিরো পয়েন্টে গিয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তিনি বলেন, তদন্ত না করে নিশ্চিতভাবে বিস্তারিত বলা যাচ্ছে না। আমি ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছি। বিস্তারিত পরে জানাব।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com