সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা বিজিবি অভিযানে সোয়া ৭ লাখ টাকার ভারতীয় গরু ও মদ জব্দ বাহুবলে ২ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, ১ লাখ টাকা জরিমানা

বাহুবল উপজেলা জামায়াত সভাপতিসহ ২ জন গ্রেফতার

উপজেলা জামাতের আমীর আব্দুর রউফ বাহারের ফাইল ছবি

বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা : বাহুবল উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি কাজী আব্দুর রউফ বাহার সহ ২ জনকে বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৯ ডিসেম্বর) বিকেলে তাদের পৃথক স্থান থেকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ২৬ সেপ্টেম্বর দিবাগত রাত ১টার (২৭ সেপ্টেম্বর) একদল পুলিশ উপজেলার মিরপুর বাজার এলাকায় টহলরত অবস্থায় ইউনিয়ন পরিষদের পাশে একটি নির্মাণাধীন ভবনের সামনে খোলা জায়গায় ৪-৫ জন লোকের জটলা দেখতে পায়। পরে পুলিশ তাদের দিকে এগিয়ে গেলে তাদের লক্ষ্য করে একটি ককটেল ছুড়ে মেরে বিস্ফোরণ ঘটিয়ে তারা দৌঁড়ে পালিয়ে যায়। বিকট শব্দে ককটেল বিস্ফোরণে এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে ঘটনাস্থলে বালুর স্তূপ থেকে পুলিশ ছয়টি তাজা ককটেল ও ছয়টি পেট্টলবোমা উদ্ধার করে। এ ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম আসামী উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি কাজী মাওলানা আব্দুর রউফ বাহার দীর্ঘদিন পলাতক ছিলেন। বুধবার বিকেল সাড়ে ৫টায় বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মো: মাসুক আলীর ও এসআই সজিবের নেতৃত্বে পুলিশ তাকে এবং উপজেলা জামায়াতের সদস্য কান্দিগাঁও গ্রামের আব্দুল হক-এর পুত্র মোস্তফা আল হোসাইনকে উপজেলার ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বিহারীপুর এলাকা থেকে গ্রেফতার করে।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী জানান, জামায়াত নেতা আব্দুর রউফ বাহার ও মোস্তফা আল হোসাইন বাহুবল মডেল থানায় দায়েরকৃত বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে। এছাড়াও আটককৃতরা ২০১৪ সনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নাশকতা মামলার তালিকাভূক্ত আসামী।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com