রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

করোনাভাইরাস: মৃত্যু ৩ লাখ ৭৫ হাজার, আক্রান্ত সাড়ে ৬২ লাখেরও বেশি

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী প্রতিনিয়তই বাড়ছে নতুন করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃতের সংখ্যা। ইতোমধ্যে ৩ লাখ ৭৫ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন সাড়ে ৬২ লাখেরও বেশি। এ ছাড়া, সুস্থও হয়েছেন প্রায় ২৭ লাখ মানুষ।

আজ মঙ্গলবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬২ লাখ ৬৬ হাজার ১৯৩ জন এবং মারা গেছেন ৩ লাখ ৭৫ হাজার ৫৫৪ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ২৬ লাখ ৯৬ হাজার ৯ জন।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ১১ হাজার ৩৫৭ জন এবং মারা গেছেন ১ লাখ ৫ হাজার ১৬০ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৪ লাখ ৫৮ হাজার ২৩১ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্ত রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২৬ হাজার ৪৪৭ জন, মারা গেছেন ২৯ হাজার ৯৩৭ জন এবং সুস্থ হয়েছেন ২ লাখ ১১ হাজার ৮০ জন।

যুক্তরাষ্ট্রের পর এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন যুক্তরাজ্যে। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩৯ হাজার ১২৭ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৭ হাজার ৭৩৬ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ হাজার ২২১ জন।

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে রাশিয়াতেও। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১৪ হাজার ৩২৮ জন এবং মারা গেছেন ৪ হাজার ৮৪৯ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৫১৪ জন।

এ ছাড়া, ইউরোপের দেশ স্পেনে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৯ হাজার ৬৩৮ জন, মারা গেছেন ২৭ হাজার ১২৭ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৫০ হাজার ৩৭৬ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৩ হাজার ১৯৭ জন, মারা গেছেন ৩৩ হাজার ৪৭৫ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৩৫৫ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৩৪৮ জন, মারা গেছেন ২৮ হাজার ৮৩৬ জন এবং সুস্থ হয়েছেন ৬৮ হাজার ৫৫৮ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৫৯৪ জন, মারা গেছেন ৮ হাজার ৫৫৫ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৬৩২ জন।

মধ্যপ্রাচ্যের দেশ ইরানে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৪৪৫ জন, মারা গেছেন ৭ হাজার ৮৭৮ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ২১ হাজার ৪ জন। তুরস্কে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৪ হাজার ৭৬৯ জন, মারা গেছেন ৪ হাজার ৫৬৩ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ২৮ হাজার ৯৪৭ জন।

প্রতিবেশী দেশ ভারতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৮ হাজার ৩৭০ জন, মারা গেছেন ৫ হাজার ৬০৮ জন এবং সুস্থ হয়েছেন ৯৫ হাজার ৭৫৪ জন।

ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ১৫৪ জন, মারা গেছেন ৪ হাজার ৬৩৮ জন এবং সুস্থ হয়েছেন ৭৯ হাজার ৩৯৮ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৪৯ হাজার ৫৩৪ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ৬৭২ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৯৭ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com