শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হবিগঞ্জে ৬৪ পূজামণ্ডপে ১২ প্লাটুন বিজিবির বিশেষ নিরাপত্তা পূজামণ্ডপে ব্যস্ত সময় পার করছেন এমপি ফয়সল চুনারুঘাটে অনুমতি ছাড়া বাণিজ্য মেলা, ৫ জনের কারাদণ্ড ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতিতে বিশ্বাসী বিএনপি: এমপি ফয়সল বাহুবলে চালকের হাত-মুখ বেঁধে কাভার্ডভ্যান ছিনতাই, গ্রেপ্তার ৪ দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি

তাহিরপুরে করোনার নমুনা সংগ্রহ বুথ উদ্বোধন

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ বুথ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সদ্যপদ উন্নতি পাওয়া অতিরক্ত (জেলা প্রশাসক) বিজেন ব্যানার্জী এ বুথ উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সুমন বর্মন, উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মহিউদ্দিন বিপ্লব ও স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন দায়িত্বরত কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিজেন ব্যানার্জী বলেন, করোনাভাইরাসের নমুনা কালেকশনে যারা সম্পৃক্ত থাকে তাদের সুরক্ষা নিশ্চিত করতে আমাদের এই প্রচেষ্টা।

প্রসঙ্গত, তাহিরপুর উপজেলায় আজ নতুন ৭ জন সহ মোট  ২৫৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।  এর মধ্যে ১৭ জনের  করুনা সনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে বর্তমানে ১২ জন সুস্থ  বাকি ৫ জন আইসলোশনে রয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com