শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

ভোট চাওয়ার অধিকার একমাত্র আমার: তাজুল ইসলাম এমপি

আরিফুর রহমান স্বপন, লাকসাম (কুমিল্লা): নৌকা মার্কার সরকার আবার ক্ষমতায় এলে বাংলাদেশের প্রতিটি গ্রামকে পর্যায়ক্রমে শহরে রূপান্তরিত করা হবে। ভাল ও সুখে থাকতে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করুন।

সারা দেশের ন্যায় লাকসাম-মনোহরগঞ্জেও নৌকার গণজোয়ার উঠেছে। কোন অপশক্তি নৌকার এই গণজোয়ারকে আর ঠেকাতে পারবে না। তাই সকল সংশয় ভুলে নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন।

নির্বাচনী পথসভায় লাকসাম উপজেলার বিভিন্ন এলাকায় কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের আওয়ামীলীগ ও মহাজোটের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. তাজুল ইসলাম এমপি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, নৌকা হলো উন্নয়নের মার্কা, নৌকার সরকার যতবার ক্ষমতায় এসেছে ততবারই দেশের উন্নয়ন হয়েছে। তাই ভোট বিপ্লবের মাধ্যমে আপনারা নৌকাকে বিজয়ী করবেন।

গত ১০ বছরে লাকসাম-মনোহরগঞ্জে ব্যাপক উন্নয়ন করা হয়েছে। দুই উপজেলায় শত ভাগ বিদ্যুতায়ন করা হয়েছে। আমি ৯৬ সাল থেকে এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি।

শত শত রাস্তাঘাট, পুল-কালভার্ট, মসজিদ, মাদ্রাসা, মন্দিরসহ বিভিন্ন স্কুল-কলেজের নতুন ভবন নির্মান ও পুরাতন ভবন সংস্কার করেছি। লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয়, মনোহরগঞ্জ স্কুল এন্ড কলেজ, নীলকান্ত ডিগ্রি কলেজকে সরকারী করণ করেছি। একমাত্র শেখ হাসিনা সরকারের কারনে আমি এ এলাকার উন্নয়ন করতে পেরেছি। তাই আপনাদের কাছে ভোট চাওয়ার অধিকার একমাত্র আমারই আছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com