বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা বিজিবি অভিযানে সোয়া ৭ লাখ টাকার ভারতীয় গরু ও মদ জব্দ বাহুবলে ২ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাটে ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত চুনারুঘাটে টমটম-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ চুনারুঘাট মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি: সুলতান, সম্পাদক নোমান ‘উন্নয়ন হবে জনগণের প্রয়োজনকে ঘিরে, পরিষদের সেবা হবে স্বচ্ছ ও জবাবদিহিমূলক’

মৌলভীবাজারে আরও ২৮ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারে নতুন করে আরও ২৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার (২৬ জুন) ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আক্রান্তদের মধ্যে সদরের ১৮ জন, জুড়ীর ৫ জন, কুলাউড়ার ২ জন, কমলগঞ্জের ২ জন এবং রাজনগরের ১ জন।

গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল।

এরপর প্রতিদিন সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরছেনও রোগীরা।

সর্বশেষ শুক্রবার মৌলভীবাজারের নতুন ২৮ জন নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৩৮ জন। এরমধ্যে সিলেট জেলায় ২ হাজার ৯২, সুনামগঞ্জে ৯১০, হবিগঞ্জে ৫২২ এবং মৌলভীবাজারে ৪১৪ জন। এরমধ্যে হাসপাতালে ভর্তি আছেন সিলেট জেলায় ৮৪, সুনামগঞ্জে ১০০, হবিগঞ্জে ৬৩ এবং মৌলভীবাজারে ৬ জন।

অন্যদিকে সিলেট বিভাগে করোনাভাইরাসকে জয় করে বাড়ি ফিরেছেন ৯১০ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩১০, সুনামগঞ্জে ৩২২, হবিগঞ্জে ১৮৮, মৌলভীবাজারে ১৫০ জন।

আর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন ৬৩ জন। এরমধ্যে সিলেটে ৪৮, মৌলভীবাজারে চারজন, সুনামগঞ্জে ৫ জন এবং হবিগঞ্জে ৬ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com