সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা বিজিবি অভিযানে সোয়া ৭ লাখ টাকার ভারতীয় গরু ও মদ জব্দ বাহুবলে ২ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, ১ লাখ টাকা জরিমানা

বাহুবল কিশলয় জুনিয়র হাই স্কুলের বার্ষিক ফল প্রকাশ

আরিফ হাসান আফজল, বাহুবল (হবিগঞ্জ) : বাহুবল সদরস্থ কিশলয় জুনিয়র হাই স্কুলের বার্ষিক ফল প্রকাশ উপলক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২০ ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ জামাল আহমেদ।

সহকারি শিক্ষক তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাহুবল কলেজের অধ্যক্ষ আবদুর রব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার, অভিভাবক প্রতিনিধি আলফা বেগম ও শিক্ষক প্রতিনিধি শিপ্রা নাগ। এ বছর বিদ্যালয়ের শাখাসহ প্রতিটি শ্রেণির বাছাইকৃত শিক্ষার্থীকে ‘স্টুডেন্ট অফ দ্যা ইয়ার’ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। পাশাপাশি শাখাসহ প্রতিটি শ্রেণির সেরা মেধাবি সম্মাননা প্রদান করা হয়। সবশেষে সকল শিক্ষার্থীর হাতে মার্কসীট তোলে দেয়া হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com