মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল

চুনারুঘাটে ঐক্যফ্রন্ট প্রার্থীর পথসভায় হামলা

চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা: হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত খেলাফত মজলিসের প্রার্থী ড. আহমদ আবদুল কাদেরের পথসভায় হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।

শনিবার বিকেল সাড়ে ৩টায়  চুনারুঘাট উপজেলার আমুরোড বাজারে এ ঘটনা ঘটে। এতে স্থানীয় খেলাফত মজলিসের ৭/৮জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

জানা যায়, উল্লেখিত সময়ে ড. আহমদ আবদুল কাদেরের ধানের শীষের সমর্থনে ওই এলাকায় একটি পথ সভার আয়োজন করা হয়। পথসভার এক পর্যায়ে একদল লোক দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে নেতাকর্মীদের উপর হামলা চালায়।

এতে স্থানীয় খেলাফত মজলিস নেতা আজিজুল্লাহ আহমদী, আব্দুল হান্নান, ইসলাম উদ্দিন, আহসান হাবিব ও সাবেক সেনা কর্মকর্তা আব্দুস শহিদসহ ৭/৮ জন নেতাকর্মী আহত হন।

এ সময় হামলাকারীরা ড. আহমদ আবদুল কাদেরের প্রচার মাইক ও তাকে বহনকারী গাড়ী ভাংচুর করে পালিয়ে যায়। আহতদের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

এ ঘটনার পর চুনারুঘাটে তাৎক্ষনিক সংবাদ সম্মেলনে ড. আহমদ আবদুল কাদের অভিযোগ করে জানান, স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের চিহ্নিত নেতাকর্মীরা অতর্কিত ভাবে এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটিয়েছে।

এ বিষয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কে.এম আজমিরুজ্জামান হামলা ও ভাংচুরের ঘটনাটি নিশ্চিত করে বলেন, ‘পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে’।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com