রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

আজমিরীগঞ্জে জুয়াড়ির কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক: আজমিরীগঞ্জে অনলাইন ভিত্তিক ভারত নিয়ন্ত্রিত শিলং এন্ডিং জুয়া খেলার দায়ে হেলিম (৩০) নামে এক জুয়াড়িকে আটক করে ১৫ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত জুয়াড়ি আজমিরীগঞ্জ পৌর এলাকার আজিমনগর লম্বাহাঠি নতুন বাড়ি গ্রামের বাসিন্ধা মৃত. আব্দুল কদ্দুছ মিয়ার পুত্র।

জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলা সদরে দীর্ঘদিন যাবৎধরে অনলাইন ভিত্তিক ভারত নিয়ন্ত্রিত শিলং এন্ডিং জুয়া খেলা পরিছালিত হচ্ছে। বর্তমানে ভারতের শিলং নিয়ন্ত্রিত এন্ডিং জুয়াখেলার ২/৩ জন এজেন্ট ও তাদের অধীনে জুয়ার টাকার অর্থ সংগ্রহকারী রয়েছে প্রায় ৪০ জন। ওই জুয়াখেলায় অংশ নিয়ে এলাকার প্রায় ৫ শতাধিক জুয়াড়ি ঋণগ্রস্ত হয়ে এলাকা ত্যাগ করে চট্টগ্রাম, সিলেটের কোম্পানিগঞ্জ সহ দেশের বিভিন্ন স্হানে পাড়ি জমিয়েছে। সম্প্রতি আবারও এলাকায় এন্ডিং জুয়াড়িদের তৎপরতা বৃদ্ধি পায়। শনিবার (৪ জুরাই) বিকাল অনুমানিক ৪ টায় থানার এসআই জয়ন্ত তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ হেলিমকে আটক করে সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করে ভ্রাম্যমান আদালত বসিয়ে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com