রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

প্রবাসীদের ইকামা ও ভিসার মেয়াদ ৩ মাস বাড়াল সৌদি

তরফ নিউজ ডেস্ক : সৌদি প্রবাসীদের মধ্যে যাদের বসবাসের অনুমতির (ইকামা) সময় পেরিয়ে গেছে, তাদের মেয়াদ আরও তিন মাস বাড়ানোর সিদ্ধান্ত দিয়েছেন বাদশাহ সালমান।

পাশাপাশি সৌদি আরবের বাইরে গিয়ে যে প্রবাসীরা লকডাউনের কারণে আটকা পড়েছেন, তাদের ফেরার জন্য ভিসার মেয়াদও তিন মাস বাড়িয়ে দেওয়া হয়েছে।

সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়, ইকামা ও ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য বাড়তি কোনো ফি প্রবাসীদের দিতে হবে না।

মধ্যপ্রাচ্যে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরবে ১৩ লাখের বেশি বাংলাদেশি বিভিন্ন পেশায় কাজ করছেন।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে অন্য অনেক দেশের মত সৌদি আরবও মার্চের মাঝামাঝি সময়ে সব আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ করে দেয়। পরে বাংলাদেশও একই সিদ্ধান্ত নেয়।

লকডাউন শুরুর আগে দেশে আসা ৫০ হাজারের বেশি সৌদি প্রবাসী এই পরিস্থিতির মধ্যে আটকা পড়েন। তাদের অনেকেরই ফিরতি ভিসার মেয়াদ ইতোমেধ্যে শেষ হয়ে গেছে। আবার অনেকের ইকামার মেয়াদও ফুরিয়ে গেছে।

সৌদি গেজেট বলছে, প্রবাসীদের মধ্যে যারা সৌদি আরবে অবস্থান করছেন এবং ভিজিট ভিসায় সৌদি আরবে যাওয়ার পর যারা সেখানে আটকা পড়ায় ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, সবার ক্ষেত্রেই মেয়াদ তিন মাস বাড়ানো হচ্ছে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, প্রবাসীদের মধ্যে যারা ফাইনাল এক্সিট বা রিএন্ট্রি ভিসা নিয়েও লকডাউনের কারণে সৌদি আরব থেকে বের হতে পারেননি, তাদের ভিসার মেয়াদও বিনা ফিতে তিন মাস বাড়ানো হয়েছে।

মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে সৌদি গেজেট লিখেছে, করোনাভাইরাস সঙ্কটে ব্যক্তি, বেসরকারি খাত, বিনিয়োগকারী এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর বিরূপ প্রভাব কমিয়ে আনার অব্যাহত চেষ্টার অংশ হিসেবে বাদশাহ সালমান এই সিদ্ধান্ত দিয়েছেন।

প্রবাসীদের মধ্যে যারা এক্সিট ও রিএন্ট্রি ভিস নিয়ে সৌদি আরবের বাইরে গিয়ে লকডাউনের মধ্যে আটকা পড়েছেন এবং ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের সবাই এ সিদ্ধান্তের সুফল পাবেন বলে জানানো হয়েছে সৌদি গেজেটের প্রতিবেদনে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com