রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

চুনারুঘাটে ৫ শ’ পরিবারের মাঝে চাল ও মাস্ক বিতরণ

মো. জামাল হোসন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ): হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের ৫০০ পরিবারের মাঝে চাল ও মাস্ক বিতরণ করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) দুপুরে আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদে এ বিতরণ কাজের উদ্বোধন করেন চুনারুঘাট উপজেলার চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর।

এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় চেয়ারম্যান সনজু চৌধুরী, ইউনিয়ন সচিব মাসুদ আহম্মদ, ইউপি সদস্য দুলাল ভুইঁয়া, ফরিদ মিয়া, সমাজসেবক জাকির হোসেন পলাশ, শামীম আজাদ, যুবলীগ নেতা হাবিবুর রহমান শামসু প্রমুখ।

এদিন ২নং ওয়ার্ডের ইউপি সদস্য সফিকুর রহমান শাপু, ৮নং ওয়ার্ডের সদস্য মাখন গোস্বামী ও ৯নং ওয়ার্ডের সদস্য নটবর রোদ্রপাল নিজ নিজ ওয়ার্ডে চাল ও মাস্ক পৌঁছে দেন।

উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর জানান, করোনা মহামারিতে বিশ্ব এখন বিপর্যস্ত। বাংলাদেশেও এর প্রভাব দিন দিন বাড়ছে। তাই তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন। যতদিন করোনা আছে, তিনি ততদিন জনগণের পাশে থাকবেন বলে জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com