শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

হবিগঞ্জে মদিনা ফার্মেসীসহ ৩ ফার্মেসীকে ২৮ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ শহরে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রিসহ নানা অভিযোগে ৩ ফার্মেসীর মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

শনিবার রাত ৮টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেনের নেতৃত্বে শহরের বানিজ্যিক এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

দন্ডিত ফার্মেসীগুলো হলো- মদিনা ফার্মেসি, মোদক ফার্মেসী ও ওরিয়েন্টাল ফার্মেসি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানকালে মেয়াদ উত্তীর্ণ ঔষধ, প্যাকেটের গায়ে হাতে লেখা মূল্য, আনুমোদহীন ঔষধ বিক্রিসহ নানা অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩ ফার্মেসীর মালিককে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তাদেরকে সতর্ক করে দেয়া হয়েছে।

পরবর্তীতে ওই ফার্মেসীতেগুলোতে অসংগতি পেলে কঠোর ব্যস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি। ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন সদর থানার একদল পুলিশ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com