শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবল ও চুনারুঘাটে প্রায় অর্ধশত গ্রাম বানের পানিতে প্লাবিত

কাজী মাহমুদুল হক সুজন, নিজস্ব প্রতিবেদক: গত কয়েক দিনের টানা বৃষ্টিতে ও উজান থেকে নেমে আসা পানিতে তলিয়ে গেছে বাহুবল ও চুনারুঘাট উপজেলার নির্মাঞ্চলের প্রায় অর্ধাশতাধিক গ্রাম। দুটি উপজেলার ৭ টি ইউনিয়নের প্রায় ৩০-৩৫ টি গ্রাম প্লাবিত হয়েছে।

বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়ন, সদর ইউনিয়ন ও সাতকাপন ইউনিয়নের ১০ টি গ্রাম প্লাবিত হয়েছে। করাঙ্গী নদীর বাঁধ ভেয়ে ও উজান থেকে নেমে আসা পানিতে তলিয়ে গেছে হিমারগাও, বড়গাও, ভাদেশ্বর, পাইকপাড়া, বক্তারপুর, রুয়াইল গ্রাম।

চুনারুঘাট উপজেলার গাজীপুর, আহম্মদাবাদ, সাটিয়াজুরী ও পাইকপাড়া, রানীগাঁও ইউনিয়নের ১৫-২০ টি গ্রামের ফসলি জমি, পুকুর, রাস্তাঘাট তলিয়ে গেছে। এমনকি কোথাও কোথাও রাস্তাঘাটও থলিয়ে গেছে। সাটিয়াজুরী ইউনিয়নের করাঙ্গী নদীর বাঁধের ভাঙ্গনে দেয়া সাঁকোটি বন্যার পানি ভাসিয়ে নেয়ায় কুনাউড়া, কৃষ্ণপুর গ্রামের লোকজন পড়েছে দুর্ভোগে ।

গাজীপুর ইউনিয়নের জারুলিয়া, ছনখলা, ভাগিয়ারগাও, বড়জুম, কাটুয়ামারা, গুলছড়ি, পাটাবিলসহ ১০-১২ টি গ্রাম, আহম্মদাবাদ ইউনিয়নের কালামন্ডল, বনগাও, ঘনশ্যামপুর, রাজারবাজার, ছয়শ্রীসহ ৭-৮ টি গ্রাম প্লাবিত হয়েছে। সাটিয়াজুরী ইউনিয়ন তরুণ সমাজ সেবক কাজী সুজন জানান, ইউনিয়নের কাজিরখিল, কৃষ্ণপুর, দারাগাঁও, শাহপুর, আটালিয়া, চিলামী, চান্দেরটিলা, সিরাজনগর, বাসুদেবপুর, হাজিকামালপুর, দৌলতপুর, কুনাউড়া, টিলাগাওসহ ১৫-১৬ টি গ্রাম প্লাবিত হয়েছে। নষ্ট হয়েছে সাঁকো, ফসলি জমি ও রাস্তাঘাট।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ জানান, সবগুলো ইউনিয়নের খবর তিনি নিচ্ছেন এবং বিভিন্ন স্থানে পরিদর্শনে গিয়ে কাজ করছেন।

বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার জানান, বন্যার খবরাখবর তিনি নিচ্ছেন। ক্ষতিগ্রস্ত তালিকাও করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com