শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে মাকে পেটানোর দায়ে ছেলের কারাদণ্ড চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ

রাণীনগরে স্বামী কর্তৃক স্ত্রী হত্যার ঘটনায় মামলা

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে পারিবারিক কলহের জের ধরে স্বামী কর্তৃক স্ত্রী ছামছুন নাহার (৩৮) নামের এক গৃহবধূর হত্যার ঘটনায় তার ভাই হাসান মল্লিক বাদী হয়ে একজনকে আসামী করে রাণীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ ঘটনার দিনই এজাহার নামীয় আসামী ঘাতক স্বামী সিরাজুল ইসলামকে (৪৮) গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন। পুলিশ গৃহবধূ ছামছুন নাহারের লাশ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

পুলিশ বলছে এ পর্যন্ত যতটুকু জানা গেছে দীর্ঘদিনের পারিবারিক কলহের জের ধরে রোববার বিকেলে সিরাজুল ইসলাম নিজেই তার স্ত্রী ছামছুন নাহারকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে মৃত্যুর কোলে ঢলে পড়লে ছুরি দিয়ে মূখ মন্ডলের বিভিন্ন স্থানে আঘাত করে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে গণধোলায় দিয়ে পুলিশের নিকট সোর্পাদ করে। ঘটনাটি ঘটেছে রোববার বিকেলে উপজেলার মিরাট ইউনিয়নের আতাইকুলা সরদারপাড়া গ্রামে।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) তারিকুল ইসলাম জানান, ওই গ্রামের আবেদ আলীর ছেলে সিরাজুল ইসলামের সাথে একই উপজেলার চকাদিন গ্রামের আব্দুল হামিদের মেয়ের সাথে প্রায় ২০বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই সংসার জীবনে নানান বিষয় নিয়ে কলহ লেগেই থাকতো। রোববার বিকেল আনুমানিক ৪টার দিকে স্বামী-স্ত্রী ঝগড়া হলে বিকেলের দিকে সিরাজুল ইসলাম তার স্ত্রী ছামছুন নাহারকে মাথায় স্বজোড়ে আঘাত করলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে নিহতের ভাই বাদী হয়ে রাণীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com