মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

হবিগঞ্জে ৩ সাংবাদিক জামিনে মুক্ত

নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় গ্রেপ্তার হবিগঞ্জের তিন সাংবাদিকের জামিনে মুক্তি পেয়েছেন।

জামিনপ্রাপ্তরা হলেন-দৈনিক আমার হবিগঞ্জের নির্বাহী সম্পাদক নুরুজ্জামান মানিক, বার্তা সম্পাদক রায়হান উদ্দিন সুমন, ও প্রধান প্রতিবেদক তারেক হাবিব।

তাদের আইনজীবী শিবলি খায়ের জানান, হবিগঞ্জের জেলা ও দায়রা জজ আমজাদ হোসেন সোমবার সকালে জামিন আবেদন মঞ্জর করেন।
গত ২৮ জুন তিন সাংবাদিক হবিগঞ্জ থানায় আত্মসমর্পণ করেন। ওই দিনই তাদের হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তৌহিদুল ইসলাম তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২০ মে রাতে হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির বাদী হয়ে হবিগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেন। পরদিন ভোরে পত্রিকাটির সম্পাদক সুশান্ত দাশ গুপ্তকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি আগেই উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com